এক দেশে হামলা মানে তিন দেশে হামলা—সৌদি, তুরস্ক ও পাকিস্তানের চুক্তি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ২০:০৩
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে পরিচিত এই সমঝোতায় তিনটি সুন্নি মুসলিম রাষ্ট্র পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে। তবে কোন দেশ কী ধরনের সামরিক সহায়তা দেবে, সে বিষয়ে চুক্তিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক চুক্তি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রতিরক্ষা চুক্তি