থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
দেশটির উপ-অভ্যন্তরীণ মন্ত্রী পোলাপি সুউঞ্চউই জানান, নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক রয়েছেন। কর্তৃপক্ষ সবাইকে ননথাবুরির দেবসিরিন স্কুলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। দেবসিরিন স্কুল থাইল্যান্ডের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গুলিতে নিহত