৩৫ পার হলেই বছরে একবার ডায়াবেটিস পরীক্ষা জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৮

ডায়াবেটিস এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা দীর্ঘমেয়াদি রোগগুলোর একটি। অনেক সময় বছরের পর বছর রক্তে শর্করার মাত্রা বেশি থাকলেও শরীরে তেমন কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। এ কারণেই চিকিৎসকেরা ডায়াবেটিসকে ‘সাইলেন্ট কিলার’ বলে থাকেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে হৃদ্‌রোগ, কিডনি বিকল হওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, স্নায়ুর ক্ষতি এবং রক্তনালির নানা জটিলতার ঝুঁকি বাড়িয়ে দেয়।


এই ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা। তবে সবার ক্ষেত্রে পরীক্ষার সময়সূচি এক নয়। বয়স, পারিবারিক ইতিহাস, ওজন, জীবনযাপন এবং আগে থেকে ডায়াবেটিস আছে কি না এসব  বিষয়ের ওপর নির্ভর করে পরীক্ষার ব্যবধান নির্ধারণ করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও