You have reached your daily news limit

Please log in to continue


নদীর আর্তনাদ শুনবে কে?

একটি নদী কখনো শুধু পানি বহন করে না; সে বহন করে একটি দেশের ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবনপ্রবাহ। যে জনপদের পাশ দিয়ে নদী বয়ে যায়, সেখানে গড়ে ওঠে কৃষি, বাণিজ্য, শিল্প, নগর এবং মানুষের স্বপ্ন। কিন্তু সেই নদীই যখন ধীরে ধীরে বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়, তখন শুধু একটি জলধারা নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি জাতির ভবিষ্যৎ। বাংলাদেশের বাস্তবতা আজ ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে। একদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণ, শিল্পবর্জ্য, দখল এবং অব্যবস্থাপনার চাপে দেশের নদীগুলো ক্রমেই হারাচ্ছে তাদের প্রাণ।

বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা—একসময় যেসব নদী ঢাকার জীবনরেখা ছিল, আজ সেগুলোর বড় অংশই দূষণের ভারে ন্যুব্জ। বর্ষাকালে নদীর স্রোত কিছুটা দূষণ কমালেও শুষ্ক মৌসুমে নদীর পানি কালো হয়ে যায়, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে আসে এবং জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ে। রাজধানীর আশপাশের নদীগুলো এখন আর কেবল পরিবেশগত সংকটের প্রতীক নয়; এগুলো জনস্বাস্থ্য, অর্থনীতি এবং টেকসই উন্নয়নেরও বড় চ্যালেঞ্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন