You have reached your daily news limit

Please log in to continue


আমাদের কালের নায়ক : লাল রক্তের প্রতীক

‘পথের গ্রাফিতি একদিন মুছে যাবে,

দেয়াললিপিকে তবু আদর্শ ভেবে

যে শিশু শিখল আজ স্বরবর্ণ, সে

জেনে গেল লাল ছিল রক্তের প্রতীক’

-নিজাম বিশ্বাস (২০২৪)

যে আন্দোলন, জাগরণ, বা অভ্যুত্থানে দেশের জনসাধারণ অফুরান সংখ্যায় শরিক হয়, সে আন্দোলন বা অভ্যুত্থানের সৃষ্টিশীলতাও অশেষ। দেখা গিয়াছে বাংলাদেশের জুলাই-আগস্ট (২০২৪) গণ-অভ্যুত্থানও এই নিয়মের ব্যতিক্রম ছিল না। জুলাই আর আগস্টের সেই উত্তাল দিনে ও রাতে সৃষ্টিশীলতার অগণন উদাহরণ আমরা দেখিয়াছি বড় বড় শহর-নগরে দেয়ালে দেয়ালে আঁকা অজস্র লিপি আর ছবির উৎসারে। এমনই এক অভিনব সৃষ্টির নাম ‘৩৬ জুলাই’।

এই তারিখটি পঞ্জিকা, ক্যালেন্ডার কি ডায়েরির পাতায় কোথায়ও লেখা ছিল না। কোটি মানুষের কল্পনা এই তারিখটির সৃষ্টি সম্ভব করিয়াছিল, রক্তের আখরে তাহারাই লিখিয়াছিলেন আগস্টের ৫ নয়, জুলাইয়ের ৩৬। রক্তের কোন উত্তাপে এহেন সৃষ্টি সম্ভব, এতদিনে তাহা আর হিসাবের বিষয় নয়। এই রূপান্তরের প্যাটেন্ট লইয়া মামলা-মোকদ্দমার অবকাশও বিশেষ নাই!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন