রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি: গবেষণা
যুগান্তর
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩৯
রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে বলে নতুন এক চিকিৎসাবিষয়ক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এই গবেষণার ফলাফল সামনে এলো।
ইতালিতে পরিচালিত এ গবেষণা সম্পর্কে যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান বলেন, হৃদ্রোগে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
তার মতে, গবেষণার ফলাফল মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্রোগের মধ্যে সম্ভাব্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি মাইক্রোপ্লাস্টিক সরাসরি হৃদ্রোগ বা হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয় না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্ট অ্যাটাক