জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালেই থেকে গেলেন ভিনিসিয়ুস
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:২৯
অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানায় স্প্যানিশ ক্লাবটি।
চুক্তি নবায়নের ঘোষণা আসে একদিন আগে ভিনিসিউসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর। ওই বৈঠকে ক্লাব আগের তুলনায় উন্নত আর্থিক প্রস্তাব দেয়। তাতেই চুক্তি নবায়নের বিষয়টি আলোর মুখ দেখে। প্রায় এক বছরের বেশি সময় ধরে আলোচনা অচলাবস্থায় থাকায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার