৫৫ হাজার কোটি টাকা মুনাফার পরও সংকটে বিপিসি
এক দশকে প্রায় ৫৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অথচ এ বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াতেই নগদ অর্থের সংকটে পড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
পরিস্থিতি সামাল দিতে বিপিসিকে উন্নয়ন প্রকল্পের জন্য সংরক্ষিত প্রায় ১৫ হাজার কোটি টাকা চলতি মূলধন হিসেবে ব্যবহার করতে হয়েছে। একই সঙ্গে ব্যাংকে গচ্ছিত আমানতও দ্রুত কমতে শুরু করে। শেষ পর্যন্ত জ্বালানি তেলের আমদানি অব্যাহত রাখতে সরকারের কাছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে সংস্থাটি।
বিপিসির পর্ষদ সভার কার্যবিবরণী ও অভ্যন্তরীণ নথি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে জ্বালানি তেল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খুলতেও অর্থের সংকট দেখা দিতে পারে। এতে দেশের জ্বালানি সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মুনাফা