সেনাপ্রধান ক্ষমতা–রক্তপাত চাননি, চেয়েছিলেন রাজনৈতিক সমাধান

প্রথম আলো প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২০

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ের নির্ধারক মুহূর্ত, সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনোভাব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভূমিকা ও ৫ আগস্ট-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান।


প্রথম আলো: জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহে সবচেয়ে নির্ধারক মুহূর্ত কোনটি ছিল বলে মনে করেন?


ফজলে এলাহী আকবর: আমার মতে, নির্ধারক মুহূর্তটি ছিল যখন সরকার জনগণকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। দেশে-বিদেশে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে আমি দেখেছি, স্বৈরাচারী সরকার সাধারণত প্রথমে পুলিশ ও আধা সামরিক বাহিনী ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে; কিন্তু জনগণকে দমন করতে যখন সেনাবাহিনী নামাতে হয়, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। পৃথিবীর খুব কম জায়গাতেই সেনাবাহিনী দিয়ে গণ-আন্দোলন দমন করা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও