ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ২৩:০৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয়ও পর্যালোচনা করেন।


বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন পেয়েছিলাম। সময়ের সাথে অধিক সুদৃঢ় হওয়া ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা খাতের অগ্রগতি নিয়ে আমাদের কথা হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা মতামত বিনিময় করেছি।


ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।


‘‘দুই নেতাই ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়ে একমত হয়েছেন।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও