পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ২২:১৬

ইরানের বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হিসেবে পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকার’ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। প্রতিবেশী দেশগুলোকে এই হুমকির পাশাপাশি হামলা চালানোর জন্য সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর একটি তালিকাও দিয়েছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় অঞ্চেলের দুই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।


গত সপ্তাহে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ট্রাম্পের ওই হুমকির পর তেহরানের পক্ষ থেকে এই কঠোর হুমকি দেওয়া হয়েছে।


উপসাগরীয় অঞ্চলের ওই দুই কর্মকর্তার একজন এএফপিকে বলেন, ‘‘ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করেন, তাহলে একের পর এক দেশে হামলা চালিয়ে পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।’’ মধ্যপ্রাচ্যের আরেক কর্মকর্তাও তেহরানের পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও