ডিজিটাল ব্যাংকের দুয়ার খুলবে কবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৭

তিন বছরেরও বেশি সময় ধরে দেশে ডিজিটাল ব্যাংক নিয়ে আলোচনা হলেও এখনো তা আলোর মুখ দেখেনি।



দুই দফায় আবেদন গ্রহণ করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে নীতিমালায়; চূড়ান্ত অনুমোদন বা লাইসেন্স নিয়ে ঝক্কি-ঝামেলাও হয়েছে। কিন্তু চালু হয়নি ডিজিটাল ব্যাংক; কবে সেবার পাবেন গ্রাহকরা সেটিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


দেশে ডিজিটাল ব্যাংক কবে আসবে–এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় দফায় যে আবেদনগুলো জমা পড়েছিল, সেগুলোর মূল্যায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।



“মূল্যায়ন শেষ হলে কমিটি সেই প্রতিবেদন গভর্নরের কাছে জমা দেবে। গভর্নর তা বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের (বোর্ড) সভায় উত্থাপন করবেন। বোর্ড সিদ্ধান্ত নেবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও