চোখের ছানির চিকিৎসা কি কেবল অস্ত্রোপচারে সম্ভব

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৫

দেশে প্রায় ৭ লাখ মানুষ অন্ধত্ব নিয়ে জীবনযাপন করছেন, তাঁদের ৮০ শতাংশ ছানির কারণে চোখে দেখতে পান না। বয়স বাড়ার সঙ্গে অনেকেই ছানি সমস্যায় ভোগেন। আমাদের চোখ ক্যামেরার মতো। এতে স্বচ্ছ লেন্স থাকে, যাতে আলো পড়ে। সেই আলো রেটিনা হয়ে মস্তিষ্কে যায় বলে আমরা দেখতে পাই। এই লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে ছানি পড়া বলে।


কারা ঝুঁকিতে


ছানি মূলত বয়সের কারণে হয়। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে নির্দিষ্ট বয়সের আগেই ছানি পড়ে। আঘাতের কারণে লেন্সের অবস্থান পাল্টেও ছানির সমস্যা হতে পারে। শিশুদের জন্মগত ছানি থাকতে পারে। কিছু হরমোনজনিত রোগেও ছানির সমস্যা হয়। ওয়েল্ডিং বা বিকিরণ এলাকায় কাজ করেন, এমন ব্যক্তির ছানি হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদি রোগ যেমন চোখের সংক্রমণ, দীর্ঘদিন স্টেরয়েড–জাতীয় ওষুধ সেবন, ধূমপান ও অ্যালকোহলে আসক্তি, সূর্যের অতিরিক্ত তাপ বা সূর্যের অতিবেগুনি রশ্মিতে কাজ করা এবং ভিটামিনের ঘাটতিও চোখে ছানি পড়ার কারণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও