You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—ইরানের বার্তা

উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন কোনো হামলা চালালে পাল্টা জবাব হিসেবে গোটা উপসাগরীয় অঞ্চলজুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। পাঁচটি সূত্র রয়টার্সকে এ তথ্যা জানিয়েছে। 

সূত্রগুলো জানিয়েছে, ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর একের পর একাধিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে।

আলোচনা সম্পর্কে অবগত ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুটি উপসাগরীয় সূত্র ও উপসাগরীয় অঞ্চলের একজন সিনিয়র কূটনীতিক জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা সবাই নাম না প্রকাশের শর্তে এসব তথ্য দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন