You have reached your daily news limit

Please log in to continue


পানি নেই প্রত্যাশার অর্ধেকও

খুলনা নগরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্য নিয়ে ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছিল খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-১)। প্রকল্পটি চালুর পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি। পরিশোধনের পরও পানিতে লবণ থাকা, শুষ্ক মৌসুমে কম পানি দেওয়া, বছরের বেশির ভাগ সময় পানি দিতে না পারার অভিযোগগুলো পুরোনো। তাছাড়া কয়েক বছর যেতে না যেতেই ধরা পড়েছে বড় কারিগরি ত্রুটি।

একাধিক পাম্প মেশিন নষ্ট থাকায় প্রত্যাশার অর্ধেকও পানি মেলে না। জোড়াতালির পাইপলাইন সংকট আরও বাড়াচ্ছে। এই অবস্থায় প্রকল্পটির স্থায়িত্ব ও সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সময়ের ব্যবধানে প্রকল্পটিতে অনিয়ম-দুর্নীতির চিত্রই সামনে আসছে।

খুলনা ওয়াসা সূত্র জানিয়েছে, খুলনায় ওয়াসা একটি প্রকল্প গ্রহণ করে ২০১১ সালে। প্রকল্পটির লক্ষ্য ছিল মূলত ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো। বাগেরহাটের মোল্লাহাট এলাকার মধুমতি নদী থেকে পানি এনে তা শোধনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহ করার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন