হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৫৪

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ২০:০৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।


আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫৪। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৫৮ জনের মৃত্যু হয়েছে।



গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে ৩ জন মারা গেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও