সবজিতে আগুন, সাধারণ মানুষের হাঁসফাঁস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৪:১৬

রাজধানীর কাঁচাবাজারে গেলেই এখন ক্রেতাদের প্রথম প্রতিক্রিয়া ‘সবজির এতো দাম’! মাছ-মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার যেখানে খাবারের তালিকায় সবজির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে, সেখানে এখন সেই সবজিও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় সব ধরনের সবজির কেজি এখন প্রায় সেঞ্চুরিতে বা একশো টাকার কাছাকাছি।


সবজির অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সবজি কিনতে গিয়ে এখন তাদের অনেকটাই হাঁসফাঁস অবস্থা। কেউ কেউ এক কেজি সবজি কিনতে গিয়ে আধাকেজি বা তারও কম কিনছেন।


ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে অনেক এলাকায় উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটে, এতে সবজির দাম বেড়ে যায়। এবারও তেমনটিই ঘটেছে। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে অনেক খেতের ক্ষতি হয়েছে। বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে সবজির দাম বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও