আশুলিয়ার পোড়া লাশের নৃশংসতা : দৃষ্টান্তমূলক বিচারের দাবি স্বজনদের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৪:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৬ জননের লাশ পুড়িয়ে দেওয়া হয়। সেই নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। পোড়া লাশের ছাই আর স্মৃতি আঁকড়ে ধরে এখন তাদের একটাই আকুতি- এই বর্বরতার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি।


জানা যায়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। সেদিন দুপুরে আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপ দেখা যায়। পরে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল।


সেদিনের নিহতরা হলেন- সিটি ইউনির্ভাসিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল (২৩), আশুলিয়ার শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আস-সাবুর (১৫), ভাওয়াল বদরুল আলম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানজিল আহমেদ সুজয় (১৯), চাকরিজীবী বায়জিদ (২৩), আবুল হোসেন (৩৩) ও ওমর ফারুক।


শহীদ আস-সাবুরের মা রাহেল জান্নাত ফেরদৌসী ঢাকা পোস্টকে জানান, আস-সাবুর আশুলিয়ায় দশম শ্রেণিতে পড়াশুনা করত। কোটাবিরোধী আন্দোলনে সংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। ৫ আগস্ট আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ হয়েছিল আস সাবুর। পরের দিন তার পোড়া মরদেহ পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও