অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিকাশের সেমিনার

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৩:৫৬

অনলাইনে অর্থ পাচার বা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘ম্যানেজিং এমএল ও টিএফ রিস্কস ইনভলভিং অনলাইন কানেকটিভিটি’ শিরোনামে প্রতিষ্ঠানটি সম্প্রতি এ অর্ধবার্ষিক সেমিনারের আয়োজন করে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ। এতে বলা হয়, সেমিনারে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আলোকে অনলাইন জুয়া ও বেটিং, ভার্চ্যুয়াল অ্যাসেটের (ভিএ) অবৈধ লেনদেন এবং অনলাইন কানেকটিভিটিকেন্দ্রিক মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আর্থিক সেবার নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারি এবং সময়মতো নিয়ন্ত্রক সংস্থাকে তথ্য জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও