মৌলভীবাজারের কুলাউড়া বিরোধপূর্ণ জমির ‘দখলে’ এমপির মধ্যস্থতা, বিতর্ক

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ১৫০ একর জমির মালিকানা নিয়ে বহু বছর ধরে বন বিভাগের সঙ্গে স্থানীয় ইছলাছড়া পুঞ্জির (খাসিয়া ও গারো সম্প্রদায়ের গ্রাম) লোকজনের বিরোধ চলছে। যদিও ১০ বছরের বেশি সময় ধরে ওই জমি স্থানীয় কিছু মানুষ দখলে রেখেছিলেন। সম্প্রতি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলামের মধ্যস্থতায় ওই জমির দখল পেয়েছেন পুঞ্জির লোকজন, যা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।


বন বিভাগ ও পুঞ্জির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে দুই পক্ষই একাধিক মামলা করেছে। এর মধ্যে খাসিয়াদের করা একটি মামলায় ২০২২ সালে ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে আদেশ দেন আদালত। যদিও আদালতের আদেশ জারির কয়েক বছর আগে স্থানীয় কিছু লোক ওই জমি দখল করে সেখানে বাণিজ্যিক গাছের বাগান করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও