গণ-আন্দোলন, নাকি মেটিকুলাস ডিজাইন
দুই বছর পর এসে পেছন ফিরে তাকানো তেমন জটিল কোনো কাজ নয়। যে কেউ-ই সেটা পারে, সবকিছু পরিষ্কার মনে করা যায়। উপলব্ধি করা যায়, কেন কোথায় কী হয়েছিল। কিন্তু ঘটনাটা যদি হয় জুলাই আন্দোলন, যার মাধ্যমে একটা প্রবল পরাক্রম স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, তাহলে বিষয়টা আর অত সহজ থাকে না। কারণ, এমন বিপুল একটা কর্মযজ্ঞের অনেকগুলো ডাইমেনশন থাকে। কিছুদিন পরপর এক-একটা কাজের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বের হয়ে আসে। একসময় যে কাজকে খুবই সহজ কিংবা স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল, এক-দেড় বছর পর এসে জানা যায়, সেই ‘সহজাত’ ঘটনাটির পেছনেও ছিল বিশাল এক পরিকল্পনা।
২০২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটল। সেপ্টেম্বরেই নতুন সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস গেলেন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে। সেখানে অধিবেশনের ফাঁকে ড. ইউনূস যোগ দিলেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা অনুষ্ঠানে।
পুরো আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন মাহফুজ আলমকে! যোগাযোগ প্রযুক্তির এই যুগে দ্রুতই সব খবর চারদিকে ছড়িয়ে যায়। দেশে বসে আমরাও প্রায় সঙ্গে সঙ্গেই সেটা জানতে পারলাম।
- ট্যাগ:
- মতামত
- গণ আন্দোলন