পাকিস্তানের স্পিন–ফাঁসে ওয়েস্ট ইন্ডিজের হাঁসফাঁস

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭

পোর্ট অব স্পেনে কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ সময় গতকাল রাতে টেস্টের তৃতীয় দিনে শেষ সেশনে ম্যাচের গতিপথ ঠিক হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল।


দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৮৭ রানে। ৪৩ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ওলট-পালট হয়ে যায় সবকিছু।


শেষ সেশনে ৪০.৫ ওভার ব্যাট করে ১০৩ রান তুলতে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। লিড মাত্র ৬০ রানের। ক্রিজে আছেন জাস্টিন গ্রিভস (১*)। রোস্টন চেজ আউট হওয়ার সঙ্গে শেষ হয় তৃতীয় দিনের খেলা। ক্যারিবিয়ানদের জন্য দুশ্চিন্তার বিষয়, স্বীকৃত ব্যাটসম্যান আছেন আর একজন—ব্র্যান্ডন কিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও