You have reached your daily news limit

Please log in to continue


পদোন্নতি ঠেকাতে নতুন ফাঁদ : ডিআইজিদের আমলনামায় ‘ক্রিসমাস ট্রি’ কাটার অপবাদ

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। এ লক্ষ্যে ২৬ জন ডিআইজির আমলনামা (এসিআর ও সার্ভিস রেকর্ড) যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে এই পদোন্নতিকে ঘিরে পর্দার আড়ালে শুরু হয়েছে তীব্র লবিং, পালটাপালটি অভিযোগ এবং কাদা ছোড়াছুড়ি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রায় তিন দশক আগের একটি ‘রাজসিক’ কাটার ঘটনাকেও এখন কিছু কর্মকর্তার পদোন্নতি ঠেকানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতির দৌড়ে থাকা কর্মকর্তাদের অধিকাংশই বিসিএস ১৫ ও ১৭ ব্যাচের। এর মধ্যে ৯ জন ডিআইজি ১৫ ব্যাচের এবং ১৭ জন ১৭ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনের শেষ দিকে এসে অনেকের কাছে অতিরিক্ত আইজিপি পদই সম্ভাব্য সর্বোচ্চ পদোন্নতি। কিন্তু পদোন্নতি প্রত্যাশীদের মধ্যে যারা অধিকতর যোগ্য ও দক্ষ তাদের বিরুদ্ধে নোংরা চক্রান্ত শুরু হয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের সময় এসব কর্মকর্তাদের বিএনপিপন্থি হিসেবে চিহ্নিত করে দফায় দফায় পদোন্নতিবঞ্চিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন