স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে আগামী বছরও লটারির ব্যবস্থা বহাল রাখার কথা চিন্তাভাবনা করছে শিক্ষা প্রশাসন।
আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারিপদ্ধতি বহাল রাখা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা থেকে লটারি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান ওই কর্মকর্তা। তাঁর ভাষ্য, চলতি মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রাতে বলেন, ভর্তিতে পরীক্ষার বদলে লটারি বহাল রাখার বিষয়ে ভাবা হচ্ছে। লটারি বহাল রাখা যায় কি না বা কোন কোন শ্রেণিতে লটারি বহাল রাখা যায়, সে বিষয়ে ভর্তি কমিটিকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্কুলে ভর্তি