জুলাইয়ে কে আগে ‘এক দফা’ ঘোষণা করেছে, সেই বিতর্কে যা বললেন ফারুকী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১৪:২৯

জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি কে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন- এ নিয়ে চলমান বিতর্ককে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সে সময় রাজপথে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছিলো।


তাই কে আগে ‘এক দফা’ ঘোষণা করেছেন, সেটি আন্দোলনের গতিপথ নির্ধারণ করেনি।


ফারুকী লিখেছেন, ‌‘সত্যি বলতে, কে আগে এক দফা ঘোষণা করেছে- এ নিয়ে কাড়াকাড়ি এখন হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা কি সত্যিই মনে করেন, ওই সময়ে এটা আর কোনো ব্যাপার ছিল?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও