আর্জেন্টাইন প্রতিভা বার্কোর নতুন ঠিকানা চেলসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩১
আর্জেন্টিনার এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলারদের একজন বালেন্তিন বার্কো। যদিও এবারের বিশ্বকাপে তার ওপর খুব একটা ভরসা করেননি কোচ লিওনেল স্কালোনি। তাকে পর্যাপ্ত সুযোগ না দেওয়া নিয়ে ছিল বেশ আলোচনা। তবে তার প্রতিভা যে ফুটবল বিশ্বের নজরে পড়েছে, সেটির প্রমাণ হয়েই গেল। তার ওপর বড় ভরসা রাখল চেলসি।
গুঞ্জনটা ছিল বিশ্বকাপের সময়টাতেই। গত কয়েকদিনে তা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। ফরাসি ক্লাব স্থাসবুহ থেকে বার্কো পাড়ি জমালেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে। ২২ বছর বয়সী আর্জেন্টাইনের সঙ্গে চেলসির চুক্তি সাত বছরের।
চুক্তির আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার