হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস
হামের রোগী এডিনো ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা বাড়ে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, হামের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে এডিনো ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
শিশু হাসপাতালের পক্ষ থেকে এডিনো ভাইরাসের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্র সরকার এবং তাদের রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।
জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি নতুন কোনো ভাইরাস নয়। এই ভাইরাসের উপস্থিতি অনেক বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে আছে। ১২ মাস থাকে। এটি মারাত্মক কোনো জীবাণু নয়। এই ভাইরাসের কারণে জ্বর, সর্দি, কাশি হয়। আক্রান্ত মানুষ সহজে ভালো হয়। কিন্তু হাম ও এডিনো ভাইরাসের সংক্রমণ একসঙ্গে হলেই জটিলতা বেশি দেখা যাচ্ছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ