You have reached your daily news limit

Please log in to continue


টানা দুই মাস প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের কম, কারণ কী

গত জুন মাসের পর জুলাইয়েও প্রবাসী আয় প্রবাহ কমেছে। বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ২৮৬ কোটি ডলার। এর আগে গত জুনেও ২৮২ কোটি ডলার এসেছিল। আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। অবশ্য এর আগে টানা ছয় মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল।

টানা ছয় মাস প্রবাসী আয় বেশি আসার পর হঠাৎ কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন দেশের ব্যাংকারদের অনেকে। তাঁরা বলছেন, বাংলাদেশে ডলার জোগানের অন্যতম বড় উৎস প্রবাসী আয়। জনশক্তি রপ্তানি না বাড়লেও প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের বেশি ছিল টানা ছয় মাস। এখন প্রবাসী আয় কমে যাওয়া চিন্তার বিষয়।

কোন মাসে কত এল

বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ২৮৫ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে যা ছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার। ফলে আগের বছরের তুলনায় এই আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত মে মাসে প্রবাসী আয় আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭০ লাখ ও মার্চে প্রায় ৩৭৫ কোটি ডলার। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার ও গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন