You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে নোটিশ

ভাঙন রোধ ও সেতুকে ভাঙনের কবল থেকে বাঁচাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু কর্তৃপক্ষের মহাপরিচালকসহ ১৯ জনকে এই নোটিশ পাঠান।

আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া বলেন, পদ্মা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীব্র ভাঙন দেখা দিচ্ছে। ফলে প্রতি বছর শরীয়তপুর, পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুরের মতো নদীর তীরবর্তী এলাকাগুলোতে শত শত হেক্টর ফসলি জমি ও বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, বালু উত্তোলনের কারণে পদ্মা সেতু হুমকির মুখে পড়ছে। আইন অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা যেমন–সেতু, বাঁধ, কালভার্ট ও আশপাশে এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিয়ম অমান্য করে প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে করে পদ্মা সেতু ভেঙে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন