You have reached your daily news limit

Please log in to continue


বন্ধুত্ব ভাঙার কষ্ট কি প্রেমের বিচ্ছেদের চেয়েও বেশি

প্রেমের বিচ্ছেদ নিয়ে অসংখ্য গল্প, সিনেমা ও গান তৈরি হয়েছে। কিন্তু একটি গভীর বন্ধুত্ব ভেঙে গেলে যে মানসিক যন্ত্রণা তৈরি হয়, তা নিয়ে খুব কমই কথা বলা হয়। অথচ মনোবিজ্ঞানীরা বলছেন, অনেক সময় দীর্ঘদিনের বন্ধুত্বের ইতি মানুষের মনে এমন শূন্যতা তৈরি করে, যা প্রেমের বিচ্ছেদের কষ্টের সঙ্গেও তুলনা করা যায়। আজ বন্ধু দিবস ২০২৬ উপলক্ষে সম্পর্কের এই নীরব ব্যথা নিয়ে সচেতন হওয়াও জরুরি।

কেন বন্ধুত্ব ভাঙার কষ্ট এত গভীর?

একজন ভালো বন্ধু শুধু আড্ডার সঙ্গী নন। তিনি এমন একজন মানুষ, যার কাছে বিনা সংকোচে নিজের আনন্দ, ব্যর্থতা, স্বপ্ন, ভয় কিংবা অপূর্ণতার কথা বলা যায়। বছরের পর বছর গড়ে ওঠা এই বিশ্বাসের সম্পর্ক হঠাৎ ভেঙে গেলে মানুষ নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে বলে অনুভব করতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, বন্ধুত্বের ভিত্তি তৈরি হয় পারস্পরিক আস্থা, গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ সময়ের স্মৃতির ওপর। তাই এই সম্পর্ক শেষ হয়ে গেলে কষ্টটাও অনেক গভীর হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন