You have reached your daily news limit

Please log in to continue


তৈরি পোশাকে বাংলাদেশকে টেক্কা দিতে দুই মুক্তবাণিজ্য চুক্তিতে নজর ভারতের

যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস এবং ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রপ্তানিকারকদের জন্য শক্তিশালী পূর্বাভাস দিয়েছে। আর এ কারণে ভারতের পোশাক খাত আগামী ২৭-অর্থবছরের প্রথমার্ধে এক শক্তিশালী সূচনার অপেক্ষা করছে। পাশাপাশি প্রস্তাবিত ভারত-ইইউ এফটিএ-ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথ সুগম করছে। কিন্তু এসব পদক্ষেপ কি ভারতীয় পোশাক রপ্তানিকারকদের বিশ্ববাজারে শেয়ার বাড়াতে সাহায্য করতে পারবে?
ব্রোকারেজ প্রতিষ্ঠান মতিলাল ওসওয়ালের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে শুল্ক টানা চার মাস ধরে ৫০ শতাংশের চড়া হার থেকে কমে ১০ শতাংশে নামায় বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ভারতের শুল্ক ব্যবধান অনেকটাই কমে এসেছে।

তারা জানিয়েছে, প্রতিযোগিতা তবুও তীব্রই থাকবে। বিশেষ করে, বাংলাদেশের সঙ্গে। কম মজুরির কারণে বাংলাদেশে উৎপাদন খরচে বেশ কিছু কাঠামোগত সুবিধা রয়েছে, যার ওপর ভিত্তি করে বছরের পর বছর বৈশ্বিক পোশাক রপ্তানিতে তারা নিজেদের এক শক্ত অবস্থান গড়ে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন