You have reached your daily news limit

Please log in to continue


মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে ইসরায়েল, মাঠে মোসাদ-সিআইএ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে খোঁজার গোপন অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কখনোই কোনো আলোচনা বা স্বীকারোক্তি দেওয়া হয় না। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএ-এর বর্তমান মূল ভাবনাই হয়ে উঠেছে তাকে খুঁজে বের করা।

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভাবনাচিন্তা করছেন, ঠিক সেই সময়ে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা এবং তাদের মার্কিন সহযোগী মিলে যৌথ সন্ধান চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি এক ইসরায়েলি বিমান হামলায় তাঁর পিতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি ক্ষমতা গ্রহণ করেন।

বিশ্বের সবচেয়ে আধুনিক ও চৌকস গোয়েন্দা সংস্থাগুলোর সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো—যাঁকে তারা খুঁজছে, তিনি পুরোপুরি যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, মোজতবা প্রায় ১৫০ দিন ধরে কোনো মোবাইল ফোন স্পর্শ করেননি কিংবা কোনো ল্যাপটপও খোলেননি। তিনি হয়তো গভীর কোনো আত্মগোপন কেন্দ্রে (শেল্টার) লুকিয়ে আছেন। বাবার প্রাণ নেওয়া সেই বিমান হামলায় শরীরের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের নজর পড়ার শঙ্কায় তিনি দিনের আলোয় বাইরে আসছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন