দাফনের ১২ ঘণ্টা পর ‘জীবিত’ ভেবে মরদেহ উত্তোলন, নেওয়া হলো হাসপাতালে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:২১

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের ১২ ঘণ্টা পর হালিমা খাতুন (৬৫) নামে এক নারীর মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, ‘জিনের আছর’-এর কারণে তাঁর মেয়ের দেওয়া ধারণার ভিত্তিতে মরদেহটি জীবিত আছে কি না, তা নিশ্চিত হতে কবর থেকে তোলা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


গতকাল শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা খাতুন ওই গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী।



স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হালিমা খাতুন মারা যান। পরে শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।


স্বজনেরা জানান, দাফনের পর হালিমা খাতুনের মেয়ে সুলতানা (৪০), যিনি দীর্ঘদিন ধরে ‘জিনের আছর’-এ আক্রান্ত বলে পরিবার দাবি করে আসছে, তিনি বলতে থাকেন তাঁর মা জীবিত আছেন। জিনের মাধ্যমে এমন তথ্য পেয়েছেন বলেও তিনি দাবি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে