অগাস্টে বিরল এক মহাজাগতিক যুগল দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও উল্কাবৃষ্টির চোখধাঁধানো রূপ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, আগামী ১২ অগাস্ট আকাশে এই বিরল মহাজাগতিক অভিজ্ঞতা দেখতে পাবেন বিশ্ববাসী। একই দিনে দেখা যাবে ‘পারসিয়েডস’ নামের উল্কাবৃষ্টির চরম মুহূর্ত।
তবে দুটি ঘটনা একদম একই সময়ে ঘটবে না। সূর্যগ্রহণের জন্য দিনের বেলা সূর্যের উপস্থিতির প্রয়োজন, যা ইউরোপ ও উত্তর আফ্রিকার বড় অংশ থেকে দেখা যাবে।