কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:০০
রাজধানীর কলাবাগান এলাকায় এক ব্যক্তির ছুরিকাঘাতে তার স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের কিচেন গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) ও তার মা ফিরোজা বেগম (৪০)। এ ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে আশিককে আটক করেছে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছুরিকাঘাতে হত্যা