আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে

প্রথম আলো প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১৯:৫৩

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।


তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, খেলাধুলা ও অন্যান্য স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আয়ারল্যান্ডে সিরিজটি আয়োজন করা নিয়ে নীতিগত প্রশ্ন উঠেছে।


সমালোচনার মধ্যেই সিরিজের ম্যাচগুলো ঘিরে প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে ক্রিকেট আয়ারল্যান্ড। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পাঁচ ম্যাচের এই সিরিজ নির্বিঘ্নে আয়োজন করতে নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের (পিএসএনআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেট আয়ারল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও