You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে।

এ নিয়ে এনসিপি থেকে দ্বিতীয় দফায় অব্যাহতি পেলেন এই নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের পর জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠলে তাঁকে প্রথমবার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। একই দিন রাতে এনসিপির পক্ষ থেকে তাঁকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে এই নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দলের শৃঙ্খলা কমিটির কাছে দিতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন