You have reached your daily news limit

Please log in to continue


মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

ঢাকার মিরপুর ১০ নম্বর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

খবর পেয়ে এ দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক শনিবার দুপুরে বলেন, “একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে, মিরপুর ও তেজগাঁওয়ে। আমাদের টিম কাজ করছে।”

মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১২টা ৫০ মিনিটের দিকে বলেন, “একটু আগেই খবর পেয়েছি৷ সিটিটিসি এসেছে, তারা বিষয়টি দেখছে৷ আপাতত বলা যাচ্ছে না, এটি আইইডি কি না৷”

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের কাছে একটি বস্তা পাওয়া গেছে। সন্দেহজনক হওয়ায় আমরা বোম ডিসপোজাল ইউনিটকে ডেকেছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন