‘পূজা নাকি ফটোশুট?’ শিবপূজা করতে গিয়ে বিপাকে ভূমি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:৫৮
শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে পূজা দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষে শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার।
পূজার কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় দিয়ে সমালোচিত হন তিনি। ছবি পোস্টের পর অভিনেত্রীর পোশাক নিয়ে উঠেছে প্রশ্ন।
এনডিটিভি জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, ভূমি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে পূজা দিচ্ছেন। সে সময়ে তার পরনে ছিল কালো টপ ও নীল রঙা জিনস। সঙ্গে চোখে ছিল কালো রোদচশমা। আর সেই রোদচশমা পরেই পুজা দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।