বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:০৪

রেটিনাইটিস পিগমেন্টোসা বা আরপি হলো চোখের বংশগত ও ধীরে ধীরে অগ্রসরমাণ একটি রোগ। এতে চোখের পেছনে থাকা আলোক সংবেদনশীল পর্দা বা রেটিনা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। রেটিনা আলো গ্রহণ করে এবং তা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। এর ফলে আমরা দেখতে পাই। এই রোগে রেটিনার আলো গ্রহণকারী বিশেষ কোষ—রড কোষ ও কোন কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
রোগের কারণ
রেটিনাইটিস পিগমেন্টোসার প্রধান কারণ হলো জিনগত ত্রুটি। বাবা-মায়ের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন সন্তানের মধ্যে এলে এই রোগ হতে পারে। এটি বিভিন্নভাবে বংশগত হতে পারে—


প্রভাবশালী বংশগত ধরন: বাবা বা মায়ের যে কেউ এতে আক্রান্ত হলে সন্তানের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রচ্ছন্ন বংশগত ধরন: বাবা ও মা উভয়েই ত্রুটিপূর্ণ জিন বহন করলে সন্তানের মধ্যে এই রোগ দেখা দিতে পারে।
এক্স-ক্রোমোজোমনির্ভর ধরন: সাধারণত পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
এ ছাড়া কিছু ক্ষেত্রে এই রোগ অন্যান্য বংশগত সমস্যার সঙ্গেও যুক্ত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও