ত্বকের বয়স বাড়বেই, সুস্থ রাখবেন কীভাবে
ত্বকের বয়সকে কীভাবে ধীর করা যায়, কোন অভ্যাসগুলো ত্বককে দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে, প্রচলিত কোন ধারণাগুলো আসলে শুধু বিপণনের কৌশল—এসব নিয়ে অনেকেরই আছে কৌতূহল। অ্যান্টি-এজিং নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে যেমন অসংখ্য পরামর্শ ছড়িয়ে আছে, তেমনি রয়েছে বিভ্রান্তিকর সব তথ্য। কোন বয়স থেকে অ্যান্টি-এজিং চর্চা শুরু করা উচিত? রেটিনল, ভিটামিন সি বা পেপটাইড উপাদানগুলো কি সত্যিই কার্যকর? মেনোপজের পর ত্বকে কী পরিবর্তন আসে? বয়সের ছাপ কমাতে সানস্ক্রিন কি প্রয়োজন? এমনই দরকারি ২০টি প্রশ্নের উত্তর জানালেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সাক্ষাৎকার নিয়েছেন রয়া মুনতাসীর
প্রথম আলো: অতিরিক্ত স্কিনকেয়ার কি ক্ষতিকর?
হ্যাঁ। একসঙ্গে অনেক অ্যাকটিভ যেমন রেটিনল, এএইচএ, বিএইচএ, ভিটামিন সি ব্যবহার করলে ত্বকের ব্যারিয়ার নষ্ট হতে পারে। এতে জ্বালাপোড়া, লালভাব, শুষ্কতা ও ব্রণ বাড়তে পারে। ‘কমই ভালো’ নীতি অনেক সময় সবচেয়ে কার্যকর।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন