কীটনাশক দেওয়া টমেটো খেয়ে কেনিয়ায় ১৫ হাতির মৃত্যু
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ২০:৫৬
কেনিয়ার দক্ষিণাঞ্চলের আম্বোসেলি জাতীয় উদ্যানের সীমানার বাইরে অন্তত ১৫টি হাতি মারা গেছে। প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে, উদ্যান সংলগ্ন খামারগুলোতে কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার ফলেই বিষক্রিয়ায় প্রাণীগুলোর মৃত্যু হয়েছে।
কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডাব্লিউএস) জানিয়েছে, মৃত হাতিগুলোর টিস্যু নমুনার প্রাথমিক গবেষণাগার পরীক্ষায় প্রাণঘাতী ‘সায়ানাইড’-এর উপস্থিতি পাওয়া গেছে।
সংস্থাটি জানায়, গত ২৪ জুন থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এক মাসের ব্যবধানে এই হাতির মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, মৃত হাতিগুলোর মধ্যে ১০টি শরীরে পক্ষাঘাত বা অবশ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ার পর দুই দিনের মধ্যে মারা যায়। আর অপর পাঁচটি হাতিকে আগেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হাতির মৃত্যু