সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে: জামায়াত আমির
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ২০:৫১
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রদেশে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি, বরং বেড়েছে—দাবি করেন শফিকুর রহমান। তাঁর দাবি, পরিবহন শ্রমিকেরা এখনো চাঁদাবাজদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, গাড়ি ভাঙচুরসহ নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, ‘সরকারের একজন জ্যেষ্ঠ নেতাও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। যখন ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন, তখন কি এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে।’