গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়, কী বলছেন বিশেষজ্ঞরা
যুগান্তর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ২০:০৬
বর্ষাকালে ঠান্ডা লাগা যেন খুবই পরিচিত একটি সমস্যা। একটানা বৃষ্টি, ভেজা পরিবেশ কিংবা হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে অনেকেরই শুরু হয় সর্দি, কাশি, গলা ব্যথা ও জ্বর। এমন পরিস্থিতিতে অনেকেই প্রথমেই ভরসা করেন গরম পানির ওপর। কেউ সারা দিন উষ্ণ পানি পান করেন, কেউ আবার ধোঁয়া ওঠা চা বা গরম স্যুপে খোঁজেন স্বস্তি।
কিন্তু খুব গরম পানি কি সত্যিই দ্রুত সুস্থ করে তোলে? নাকি এ ধারণার পেছনে রয়েছে কিছু ভুল বোঝাবুঝি?
সর্দি-কাশি বা গলার সংক্রমণ হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গলা ও নাকের ভেতরের টিস্যুতে প্রদাহ সৃষ্টি হয়। ফলে গলা ব্যথা, খুসখুসে ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দেয়।