চূড়ান্ত হলো ২০২৭ বিশ্বকাপের ১২টি আয়োজক শহর

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১৫:১২

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ২৪ বছর পর ফিরবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে এ দুটি দেশের সঙ্গে আছে নামিবিয়াও। আইসিসি এই বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে।


মোট ৫৪টি ম্যাচের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স কিংবা নিউল্যান্ডসে।


জিম্বাবুয়েতে আয়োজক শহর তিনটি—হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস। ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ৩টি আয়োজক শহরে। নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কয়েক বছর আগে ভেন্যু চূড়ান্ত করার পর এই শহরগুলোর মধ্যে একমাত্র নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। চলতি বছরের শেষের দিকে শহরটির নতুন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ঘরোয়া মৌসুমের ম্যাচগুলো এখানেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও