You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫টি দেশের

ফিফার বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি, দ্য অ্যাথলেটিকসহ অন্যান্য সংবাদমাধ্যম।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন, যার আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করা হবে।

প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নে এই প্রতিষ্ঠানের একাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা করেছে ফিফা। বিনিয়োগকারীদের মধ্যে জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালও রয়েছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন