বাবা-মা সম্পত্তি হস্তান্তর করেও ভোগদখলের অধিকার পাবেন, আইন সংশোধন হতে পারে: আইনমন্ত্রী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৯:১৭
বিচার বিভাগকে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরো উৎসাহিত করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ লক্ষ্যে আইনগত সংস্কার আনতেও সরকার প্রস্তুত।
একই সঙ্গে সরকার সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে তুলে ধরে তিনি বলেন, “এই আইনের মাধ্যমে বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তর করেও ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন, যা পারিবারিক বিরোধ ও অপ্রয়োজনীয় মামলা কমাতে সহায়ক হবে।”
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভা কক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী বক্তব্য রাখছিলেন।