যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান

www.tbsnews.net প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:৩২

যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, সেই কোটাই এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, "জেলা পরিষদের প্রশাসক, ব্যাংক, বীমা করপোরেশন এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে নির্লজ্জ দলীয়করণ শুরু হয়েছে। দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করতে যোগ্য ব্যক্তিদের সরিয়ে— বাছাই করে অসৎ ও দুর্নীতিপরায়ণদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।"


আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, ১১ জন শীর্ষ নেতাসহ এক হাজার নেতা-কর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করা এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের পরও জামায়াতে ইসলামী বিগত সরকারের সঙ্গে কোনো আপস করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও