এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
www.tbsnews.net
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:৩০
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
আজ বৃহস্পতিবার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল তুলে নিতে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই চিঠি পাঠানো হয়।
অন্তর্বর্তী সরকারের আমলে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠন করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে