You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

একসময় ক্রিকেট মাঠে নিজের পরিচয় গড়ার স্বপ্ন দেখতেন মোবারক হোসেন ইমন। বাঁহাতি 'চায়নাম্যান' স্পিনার হিসেবে চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় তরুণদের একজন ছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই পরিচয় মুছে গিয়ে জায়গা নেয় আরেকটি নাম—'ডেভিড ইমন'। অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আলোচিত এই ব্যক্তিকে বুধবার (২৯ জুলাই) যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সামনে এসেছে একজন সম্ভাবনাময় ক্রিকেটার থেকে দুর্ধর্ষ সন্ত্রাসীতে পরিণত হওয়ার নানান সব তথ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার জানান, ডেভিড ইমন চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই পুলিশ তাকে অনুসরণ করছিল। কুমিল্লার দাউদকান্দি, পদ্মা সেতুর টোল প্লাজা, খুলনার রূপসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হলেও তিনি বারবার রুট পরিবর্তন করেন। পরে গোপালগঞ্জ হয়ে নড়াইলে প্রবেশ করেন তিনি। সেখান থেকে যশোর জেলা পুলিশের সহযোগিতায় বুধবার ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন